ভার্চুয়ালেও বাবা-ছেলের অটুট বাঁধন গড়ছে রবি

২৪ জুন, ২০২০ ১৫:০৪  
লকডাউনেও প্রযুক্তি যেভাবে বাবা-ছেলের সম্পর্কের বাঁধনকে দিনকে দিন প্রগাঢ় করছে এমন ভিজ্যুয়াল প্রকাশনায় দর্শকদের বেশ সাড়া পাচ্ছে মোবাইল অপারেটর রবি। বাবা দিবসের বিজ্ঞাপনে বাবা ও ছেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্পের চিত্রায়নে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে প্রশংসিত হচ্ছে অপারেটরটি। রবি ও বিজ্ঞাপনী সংস্থা এডিএ’র সম্মিলিত চেষ্টায় কিঙ্কর আহসানের গল্পে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর আহসান ও তার টিম। বিজ্ঞাপনটির বর্তমান পরিস্থিতিতে চলমান জীবনের সঙ্গে অনেক বেশি মিলিয়ে দেয়। আরও একবার মনে করিয়ে দেয়, জীবনে বাবা নামক বটবৃক্ষের কী অবদান! আমরা দেখি বাবা এখন বাসায় থাকেন, ঘরের কাজ কিংবা রান্নাতে সাহায্য করেন। বাবা ছেলেকে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে যেয়ে ফিরে যান নিজের ছোটবেলার স্মৃতিতে, এই দৃশ্য এখন দেখা যায় প্রায় প্রতিটি ছাদে। সহজেই যে কেউ তাই নিজের জীবনকে মিলিয়ে নিতে পারেন এমন গল্পের সঙ্গে। এটিই রবি এবং এডিএ টিমের সম্মিলিত সার্থকতা যে এখন এই বিজ্ঞাপনটি কেবলমাত্র একটি নির্দিষ্ট কোম্পানি বা পণ্যের প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে ফুটিয়ে তুলছে বুনট সম্পর্কেও কীভাবে প্রতিপালিত হয় সামাজিক সচেতনতা।